
আমার সবসময় মনে হয় এবং এটিই বাস্তব, বড় হয়ে যাওয়ার মত বিব্রতকর ব্যাপার জীবনে আর দুটো ঘটেনা। অযাচিত যে অসংখ্যা চাওয়ার ভেতর উপরওয়ালা আজকের এই সমাবর্তনের দিনটা কবুল করে ফেলবেন, এইটা আজকের দিন না ঘটলে আমি কখনই বিশ্বাসই করতাম না। আমি জীবনে যে ক’টা বিষয় নিয়ে কখনই সিরিয়াস ছিলাম না, তার ভেতর একটা হইতেছে পড়াশোনা। আর সকল অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সবসময় সমানভাবে সিরিয়াস ছিলাম।
সকল দৌঁড়ঝাপ আচমকা ফালাইয়া, যেদিন কাছের কয়টা মানুষরে কইলাম উড়াল দিচ্ছি, তখন তারা জিগাইলো, ক্যান?অরিন্দম সুখে কহিল, দ্যাখি, দুনিয়াডা ঘুইরা দেখি। সময় পাইলে, ফাঁকেফোঁকরে নাহয় পড়াশোনার উদ্দেশ্যেটা হাসিল হইল। এইখানে আসার পর মনে হইলো, জীবন আসলে যেভাবে চাই, সেভাবে নাও চলতে পারে, আচমকা সব ফালায়ে রাইখা, আমার সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয়ডারে দিনদুনিয়া এক কইরা গুরুত্ব দিতে দিতে কখন যে আজকের দিনে চইলা আইলাম, এইটা উপরওয়ালার জাস্ট একখান নতুন অভিজ্ঞতা পকেটে পুইরে দিল। পকেটে পুইরেই দিলনা, নাম্বার খালি নেহায়াৎ কম দিলেন না, একদম ঢাইলেই দিলেন। এই একখান জিনিশ নিজের বইলে মনে হইতেছে এখন।
Dr. Seuss কথা একখান কইছেন অনেক বছর আগে, Kid, you’ll move mountains. পাহাড়টা এবার ঠেলার সময় এসেছে-
এবার ক্যাপটা আকাশে ফিক্কা মাইরলেই ষোল কমলা পূর্ন হয়। কমলা, কারণ কলা অত পছন্দ না আমার।
