
বাবলু ভাই, লেখাটা যখন পোস্ট করছি ঠিক দুবছর আগের এই দিনে আপনাকে যাতে পোস্টমর্টেম এ না যাওয়া লাগে সেইজন্য সোহেল ভাইয়া, রুবেল ভাইয়া পাঁচলাইশ থানা, সোনাগাজি থানা, এমপি কিঙবা উপজেলা চেয়ারম্যানের পেছনে দৌড়াচ্ছে। সেদির শুক্রবার, নিথর দেহটা মেডিকেল মর্গে পড়ে আছে। ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছেনা, আমরা বাড়িতে হাজার সংখ্যক মানুষ অপেক্ষা করছি আপনার নিথর দেহের। হান্নান ভাই বলল আপনি সাড়াশব্দহীন শুয়ে আছেন, আর কান থেকে রক্তের স্রোত পুরো ফ্লোর গড়িয়ে একাকার! সেই সময়টার মত দীর্ঘ সময় কখনো আসেনি আমার জীবনে। ভোর ৩ টায় আপনার বাড়িতে পৌঁছেছি। আমি ছাড়া কেউ ছিলনা বাড়িতে। সবাই শহরে, অন্তত সবাই দেখছে আর আমি! কি ভয়াবহ অপেক্ষা
আমি সেইদিন বাড়িতে, নিশুর বিয়ে। রাত ১২ টায় শুনলাম আপনার ভয়াবহ রোড এক্সিডেন্টের কথা! সামলাতে পারছিলাম না নিজেকে। বারবার বুঝাতে চেষ্টা করছি আপনি হালকা ইনজুরড! এর বেশি কিছু নাহ। সোহেল ভাইয়ার কান্না আমি কখনো দেখিনি। ঠিক ১২.৪৫ এর কাছাকাছি সময়ে ভাইয়া জানালো, আপনি খুব বড় একটা নিঃশ্বাস ফেলে ভাইয়ার কোলে মাথা রেখে আরেকটা জগতের মানুষ হয়েছেন।
আমার মনে পড়ে, যখনি আমাজন কিঙবা আলিবাবায় কিছু একটা দেখতেন সাথে সাথে মেসেজ দিতেন, আবীর এটা নেয়া যায় কিনা দেখো। তখন বলতাম ধুর মিয়া, এগুলো আনানো ঝামেলা। রুবেল ভাইয়ার আকদে হুট করে বড় আপুকে এনে বলেন, এই তোমাদের দুইভাইবোনের সাথে ছবি তুলি আসো! আর কবে তোলা হবে! সেই ছবি এখনো টাইমলাইনে আপনার। রুবেল ভাইয়ার বিয়েতে কত গল্প, কত গল্প! কিভাবে ভুলি বলেনতো ভাই!
সব শেষ বাসায় এত জোর করলাম সেদিন, ভাই আমি টিউশনটা শেষ করেই আসতেছি, গল্প করব সারারাত। প্লিজ থাকেন! আপনি মাগরীব পড়ে আমি আসার আগে দৌড় দিলেন! এই ভয়াবহ চলে যাওয়া কিভাবে ভুলি। আমি আর যেদিন সোহেল ভাইয়া একসাথে ঘুমাই, সেদিন আপনার গল্প থাকে বাবলু ভাই। আমরা এখনো বিশ্বাস করতে পারিনা, ভুলতে পারিনা, সইতে পারিনা।
ভাই, আপনার অন্তীম যাত্রার শেষ গোসলটা করালাম আমি, হান্নান ভাই আর আপনার প্রিয় নানা। আপনার হাতগুলোকে আমি বারবার ছুঁয়েছি, এই চোখ মেলল! আপনার চেহারা, আপনার চোখ! একটা মানুষকে কতটা একা করে রেখে আসা যায় আপনাকে কবরস্থ করে আসার পর বুঝলাম। রাত তিনটায় আপনার নিথর দেহের অপেক্ষায় ছিলাম শুধু আমি অন্ধকার বাড়ির সামনে কিন্তু তখনো আপনি মেডিকেলের করিডোরে পড়ে ছিলেন। আপনাকে যখন পেলাম তখন জুমুআ শেষ। ততক্ষণে ১০ ঘন্টা পেরিয়ে গেছে। কতটা নিথর আপনি! ফর্সা, লম্বা, ছোট ছোট দাঁড়ি মুখে সেই মানুষটা কতটা নিথর।আমার কত রাতের ঘুম কেড়ে নিয়েছেন সেই অভিযোগটা নাহয় সাক্ষাতেই বলব!
বাবলু ভাই, মৃত্যু আপনার; শূন্যতাটুকু পুরোটাই আমাদের। ইউ উইল বি মিসড, উইল বি রিমেম্বারড্।