
আপনি কিভাবে একা হয়ে যান?
সহজভাবে স্থাপিত মুহূর্তে একা হবার সম্ভবনা সবসময়েই শতকরার হিশেবে একশোই বলা চলে। এই আয়ুতে যে ক’জন মানুষকে ধারণ করার চেষ্টা আমরা হয়তো করি, সেই মনুষ্য জীবগুলোই কখনো না কখনো আপনাকে ধ্বসিয়ে দিবে মানসিক ভাবে। আমি ভাবছি সরলতা-কাপুরুষতা, ভাবছি আবার ঘুছিয়ে কি কিছু করা যায়? কিন্তু শ্রাব্যতার সীমায় যে শব্দ উচ্চারিত হচ্ছে সেটাকে হয়তো সরিয়ে যে টুকু পথ এগোনো যায়, ঘন কুয়াশা ছাড়া কিছু দেখা যায়না।
‘After Life’ stating some words, Just because you are unhappy doesn’t mean you have to make everyone else miserable.
কিন্তু যে কিনা সুখ আর অসুখের ভেতর আছে?
ফিরছি বলে কোন শব্দ নেই, সুখ বলে কোন অনুভূতি নেই আর অসুখ বলে কোন পরিস্থিতি নেই, এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করে নিজের পক্ষপাতে আনা যায় সেই ভাবনাকে এক করার জোরদার প্রক্রিয়া চলছে। মুলত ভীষণভাবে মায়ায় আটকানো মানুষদের সহনশীলতা বেশি। সহনশীলতা দুর্বলচিত্তের, ভীতুরা হজম করতে পারেনা। The word itself a great situation, i must say.
তখন কি আপনি একা?
পরিচিত দুচোখ কি খুঁজে নীরবতা?
সহনশীলতা?
প্রশ্নবাণে মরে যেতে ইচ্ছে হয়?
নাকি ছেঁড়েছুড়ে বলতে ইচ্ছে হয়,
এবারতো বাঁচি-
৪ঠা রমজানে একান্ত আলাপচারিতায় নিজের সাথে-